সাবেক সিইসি কে এম নূরুল হুদা আটক – উত্তপ্ত পরিস্থিতি উত্তরায়

পর্যটন সংবাদ ডেস্ক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে আজ রোববার বিকেলে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টর এলাকায় তাঁর নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার মাধ্যমে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, কে এম নূরুল হুদার বাসায় আজ বিকেলে একদল লোক জমায়েত হয়ে ‘মব’ পরিস্থিতি তৈরি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে পৌঁছে তাঁকে থানায় নিয়ে যায়। পরে তাঁকে ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়।

এর আগে দুপুরে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালনকারী তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করার আবেদন করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই কে এম নূরুল হুদার বাসায় সংঘবদ্ধভাবে হামলার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কিছু ব্যক্তি তাঁর বাসায় গিয়ে ডিম ছুড়ে মারেন এবং তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ভিডিওটি ইতিমধ্যেই নানামুখী প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির অভিযোগ, ওই নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় এবং নির্বাচন কমিশন তৎকালীন সরকারের অনুগতভাবে কাজ করেছে।

Read Previous

শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ ই-সিগারেট জব্দ: পর্যটকবেশে আসা যাত্রীর কাছ থেকে উদ্ধার

Read Next

হরমুজ প্রণালী বন্ধের হুমকি: বিশ্ব পর্যটনে নতুন শঙ্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular