সাবেক কর পরিদর্শক বারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুটি মামলা

পর্যটন সংবাদ ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক কর পরিদর্শক মো. আব্দুল বারী (এসএম বারী) ও তার স্ত্রী ফিরোজা বেগমের নামে দুটি পৃথক মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগপত্র অনুযায়ী, মো. আব্দুল বারীর বিরুদ্ধে প্রায় ৯৬ লাখ ৬০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ১৯ লাখ ৩২ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, তার স্ত্রী ফিরোজা বেগমের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৩১ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৯২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদক জানায়, ফিরোজা বেগম তার স্বামীর সহায়তায় অবৈধ সম্পদ অর্জন করেছেন। এজন্য তার সঙ্গে মামলায় আসামি করা হয়েছে আব্দুল বারীকেও।

Read Previous

থাইল্যান্ডে বিদেশি পর্যটক বাড়াতে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের উদ্যোগ

Read Next

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ঘোষণা: ফেব্রুয়ারির পর আর কোনো পদে থাকব না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular