শ্রীমঙ্গলে পর্যটক ও স্থানীয়দের জন্য ট্রেন টিকিট সংকট: ভোগান্তি দিন দিন বাড়ছে

পর্যটন সংবাদ ডেস্ক : মৌলভীবাজারের চায়ের রাজধানী শ্রীমঙ্গলে পর্যটক ও স্থানীয় যাত্রীদের জন্য ট্রেনের টিকিট পাওয়া যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রয়োজনের তুলনায় সিট সংখ্যা অত্যন্ত কম থাকায়, সপ্তাহের ১০ দিন আগেই সব টিকিট শেষ হয়ে যায়। ফলস্বরূপ, বহু পরিবার ও পর্যটক বাধ্য হয়ে বাস বা অন্যান্য ভাড়া পথে যাত্রা করতে হচ্ছে।

ঢাকা থেকে শ্রীমঙ্গলে ঘুরতে আসা পর্যটক আরোফিন আহমেদ বলেন, “পরিবার নিয়ে ট্রেনে যাওয়া সম্ভব হয়নি। শেষমেষ বাসে করে ঢাকায় ফিরতে হয়েছে, যা দীর্ঘ যাত্রা ও অসুবিধাজনক ছিল।” চট্টগ্রাম থেকে আসা হুমায়রা সুলতানাও একই সমস্যার কথা জানান। তিনি বলেন, “ছোট্ট শিশু সন্তান নিয়ে দীর্ঘ সময় ভ্রমণ করতে হয়েছে। ট্রেনের টিকিট না পাওয়া খুবই কষ্টদায়ক।”

শ্রীমঙ্গলের রেলস্টেশন ১৯১২ সালে চালু হলেও প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পর্যটক ব্যবহার করেন। ঢাকাগামী ট্রেনে বরাদ্দ সিট সংখ্যা যথাক্রমে:

  • কালনী এক্সপ্রেস: ৮১টি
  • জয়ন্তিকা এক্সপ্রেস: ৭০টি
  • পারাবত এক্সপ্রেস: ১০৫টি
  • উপবন এক্সপ্রেস: ৬৫টি
  • পাহাড়িকা এক্সপ্রেস: ৪৭টি
  • উদয়ন এক্সপ্রেস: ৩০টি

স্থানীয় ব্যবসায়ী লিটন অধিকারী বলেন, “টিকিট কম থাকায় আমরা সিলেট থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রেন ধরতে হয়।” রাধানগর পর্যটন কল্যান পরিষদের যুগ্ম সভাপতি তাপস দাশ জানান, “শ্রীমঙ্গলে বর্তমানে প্রায় ১০০টি হোটেল-রিসোর্ট রয়েছে, কিন্তু ট্রেনের সিটের অপ্রতুলতার কারণে পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

পর্যটন গাইড শ্যামল দেববর্মা বলেন, “ফিরতি টিকিট পাওয়াই সবচেয়ে বড় সমস্যা। বিদেশি পর্যটকদের জন্য কোনো কোটা নেই, স্টেশনের টয়লেট ব্যবস্থা নাজুক, ভিআইপি রুম তালাবদ্ধ। নতুন ট্রেন চালু ও সময়সূচি আপডেট করা জরুরি।”

শ্রীমঙ্গল রেলস্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন জানান, “যাত্রীসংখ্যার তুলনায় টিকিট কম। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সিট বাড়ানোর চিঠি দিয়েছি।” উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, “পর্যটন খাত উন্নয়নের অংশ হিসেবে ট্রেন ও টিকিট সংকট সমাধানের কাজ চলছে।”

শ্রীমঙ্গলে পর্যটক ও স্থানীয়দের নিরাপদ ও সুবিধাজনক যাত্রার জন্য অতিরিক্ত ট্রেন চালু করা এবং সিট সংখ্যা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে প্রতিবেদক: নাদিয়া আক্তার 

Read Previous

আজ খোলা থাকবে ব্যাংক

Read Next

কম্বোডিয়া মুসলিম পর্যটকদের দৃষ্টি আকর্ষণে নতুন পদক্ষেপ

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular