
পর্যটন সংবাদ ডেস্ক : হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে আসন্ন সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৮ অক্টোবর) ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিন হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে শুধুমাত্র হজ সম্পর্কিত নির্দিষ্ট শাখা ও উপশাখাগুলোতে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করতে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে হবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়—
- গ্রাহক যতক্ষণ অর্থ জমা দিতে আসবেন, ততক্ষণ অর্থ গ্রহণের ব্যবস্থা চালু রাখতে হবে
- লেনদেনের সময় নিরাপত্তা ও সেবা কার্যক্রম নিশ্চিত করতে হবে
- এই সিদ্ধান্ত ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে নেওয়া হয়েছে
এ উদ্যোগে হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া আরও দ্রুত ও সুবিধাজনক হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।




One Comment
https://shorturl.fm/7Pu8T