
পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর বনানীতে শেরাটন ঢাকা আয়োজন করেছে দেশের প্রথম ওয়েডিং ওপেন ডে। শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং ব্র্যান্ডগুলো অংশ নেয়।
শেরাটন ঢাকার স্বাক্ষর ক্যাম্পেইন “Nikah by Sheraton Dhaka”–এর অংশ হিসেবে বলরুম সাজানো হয়েছিল একেবারে বাস্তবধর্মী বিয়ের থিমে। নবদম্পতি ও আগ্রহীরা সেখানে ভেন্যু নির্বাচন, বিশেষায়িত মেনু এবং সাজানো-প্যাকেজ নিয়ে Managers of Romance দলের কাছ থেকে ব্যক্তিগত পরামর্শ নেন। এ ছাড়াও ভবিষ্যতের জন্য আলাদা সেশনের সময় নির্ধারণের সুযোগও ছিল দর্শনার্থীদের জন্য।
আয়োজকরা জানিয়েছেন, দেশের লাক্সারি ওয়েডিং আয়োজনে এই ওয়েডিং ওপেন ডে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এক্সক্লুসিভ এই ক্যাম্পেইন আগামী দুই বছর ধরে চলবে। ফলে যারা এবার অংশ নিতে পারেননি, ভবিষ্যতে তাদের জন্যও অংশ নেওয়ার সুযোগ থাকবে।
ঢাকায় প্রথমবারের মতো এ ধরনের আয়োজন দেশের বিয়ে শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করেছে। আন্তর্জাতিক মানের ওয়েডিং আয়োজন এখন ঢাকাতেই সহজলভ্য হচ্ছে, যা শুধু নবদম্পতিই নয়, পুরো ইভেন্ট ইন্ডাস্ট্রির জন্য বড় এক অনুপ্রেরণা।



