ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর সুযোগ নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

পর্যটন সংবাদ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট করে জানান, নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই।

শুক্রবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। সঠিক সময়ে ভোটগ্রহণ সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন পেছানো বা বিলম্বিত করার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

Read Previous

ঢাকা ও আশপাশে হালকা বৃষ্টি, সন্ধ্যায় হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত

Read Next

শেরাটন ঢাকায় দেশের প্রথম ওয়েডিং ওপেন ডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular