১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ও আশপাশে হালকা বৃষ্টি, সন্ধ্যায় হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক। পর্যটন সংবাদ: রাজধানী ঢাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ছয় ঘণ্টায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে আরও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় মাঝেমধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না।

পূর্বাভাসে আরও জানানো হয়, দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে ছিল ৭৯ শতাংশ আর্দ্রতা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের আবহাওয়ার কারণে নগর জীবনে সাময়িক বিঘ্ন ঘটলেও গরম থেকে স্বস্তি মিলতে পারে। তবে বজ্রপাতের আশঙ্কা থাকায় বাইরে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Read Previous

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা সম্পন্ন

Read Next

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর সুযোগ নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular