জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত

পর্যটন সংবাদ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত জানায়। ঘোষণার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সব ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয়। রাত ১০টার পর শুরু হয় গণনা কার্যক্রম। কিন্তু শুক্রবার বিকেলে হঠাৎ করেই কমিশন তা বন্ধ করে দেয়।

ঘটনার পর শিক্ষকরা জরুরি সভায় বসেন এবং পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে। নির্বাচনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

Read Previous

শেরাটন ঢাকায় দেশের প্রথম ওয়েডিং ওপেন ডে

Read Next

বাংলাদেশে শুরু হলো ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এক্সিবিশন ২০২৫’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular