শিগগিরই বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা: ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পর্যটকদের জন্য নতুন এক বার্তা দিলেন ইন্দোনেশিয়া পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশিদের জন‍্য ইন্দোনেশিয়ায় ‍অন অ্যারাইভাল ভিসা সুবিধা দ্রুত চালুর বিষয়ে পর্যালোচনা করা হবে। এই ইস্যু যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের লক্ষ্যে দুদেশ কাজ করছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ান নাসির।

সোমবার (২ জুন) দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। এসময় নাসির বলেন ইন্দো-বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করতে আগ্রহী তারা।

উপদেষ্টার সাথে বৈঠকে বাণিজ্য বিনিয়োগ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা হয়েছে এবং খুব দ্রুতই বাংলাদেশ ইন্দোনেশিয়া এফওসি হবে বলেও জানান পররাষ্ট্র উপমন্ত্রী।

তিনি জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের আন্তর্জাতিক মহলের সহযোগিতা লাগবে। তবে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশের পাশে আছে ইন্দোনেশিয়া। ভূ রাজনৈতিক দিক থেকে দু দেশ খুব কাছাকাছি থাকলেও সম্পর্ক নিবিড় নয় তাই বাংলাদেশে ইন্দোনেসিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ইন্দোনেশিয়া।

Read Previous

৬০টি পর্যটন রিসোর্ট বন্ধ ঘোষণা বান্দরবানে

Read Next

৯৯ বছরের জন্য জমি লিজ এবং ১০ বছরের পর্যটন ভিসার পরিকল্পনা থাইল্যান্ডের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular