১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড: দ্রুত ফ্লাইট চালুর আশ্বাস উপদেষ্টা বশির উদ্দিনের

পর্যটন সংবাদ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি আশ্বাস দিয়েছেন, যত দ্রুত সম্ভব বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) রাতের দিকে সাংবাদিকদের তিনি বলেন,
“এ মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ আছে। আমরা চেষ্টা করছি আজ রাতের মধ্যেই ফ্লাইট অপারেশন আবার চালু করতে। আগুন এখন নিয়ন্ত্রণে, লক্ষ্য শুধু অপারেশন সচল করা।”

তিনি আরও জানান, আগুন আমদানি কার্গো এলাকায় সীমাবদ্ধ ছিল এবং রপ্তানি কার্গো অক্ষত রয়েছে।
“রপ্তানি কার্গো আল্লাহর রহমতে নিরাপদ। ক্ষয়ক্ষতি নিরূপণ ও তদন্তের জন্য সর্বোচ্চ পর্যায়ে কমিটি করা হবে। তবে এখন অগ্রাধিকার ফ্লাইট চলাচল স্বাভাবিক করা,” বলেন উপদেষ্টা।

অগ্নি নিয়ন্ত্রণে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।
“উদ্ধারকাজ এখনো চলছে। পরিস্থিতি আমি নিজে পর্যবেক্ষণ করছি। দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমরা দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে পারি,” যোগ করেন তিনি।

শেখ বশির উদ্দিন জানান, সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে জরুরি বৈঠক করে বিমানবন্দরের পূর্ণাঙ্গ অপারেশন দ্রুত পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

Read Previous

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড — নির্বাহী পরিচালকের জরুরি আহ্বান

Read Next

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনের আগুন নিয়ন্ত্রণে, তদন্তের প্রস্তুতি ফায়ার সার্ভিসের

One Comment

Leave a Reply to Dora989 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular