
পর্যটন সংবাদ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা করে সহযোগিতা চেয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের পর গণমাধ্যমে পাঠানো জরুরি অডিও বার্তায় তিনি বলেন,
“আমরা এখন একটি সংকট পরিস্থিতি মোকাবিলা করছি। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, বিমানবাহিনীর ফায়ার টিম এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একযোগে কাজ করছে। সাংবাদিক ভাইদের অনুরোধ করছি—এই মুহূর্তে বারবার ফোন করে আমাদের মনোযোগ বিচ্ছিন্ন করবেন না। আমরা সবাই মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি, সময়মতো সব তথ্য জানানো হবে।”
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৩৬টি ইউনিট, সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ টিম।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
কার্গো ভিলেজ এলাকার একটি অংশে ভয়াবহ ধোঁয়া ছড়িয়ে পড়ায় জরুরি ভিত্তিতে এলাকা খালি করা হয়। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
অবস্থা নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে, বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি সহযোগিতা ও ধৈর্যের আহ্বান জানিয়েছে।




One Comment
https://shorturl.fm/XiUwe