লন্ডনগামী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি নির্দেশনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ছবি : সংগৃহীত

পর্যটন সংবাদ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনগামী বাংলাদেশি যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাজ্যের সীমান্ত কর্তৃপক্ষের (UK Border Force) নিয়ম অনুসারে ভ্রমণের অন্তত ৪৮ ঘণ্টা আগে যাত্রীদের সর্বশেষ পাসপোর্টের তথ্য UK Visas and Immigration (UKVI) অ্যাকাউন্টে আপডেট করা অবশ্যই করতে হবে।

বিমানের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রার আগে ভিসা এবং পাসপোর্টের বৈধতা ও সঠিকতা নিশ্চিত করা জরুরি। পাসপোর্ট বা ভিসার তথ্য হালনাগাদ না থাকলে যুক্তরাজ্যে প্রবেশের সময় অতিরিক্ত যাচাই-বাছাই, দীর্ঘ বিলম্ব অথবা অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত জটিলতার মুখোমুখি হতে হতে পারে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, যুক্তরাজ্যের সীমান্ত বাহিনীর এই নির্দেশনা মেনে চললে যাত্রীরা অযথা হয়রানি এড়াতে পারবেন। তাই সকল লন্ডনগামী যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, ভ্রমণ শুরুর পূর্বে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে আপডেট ও যাচাই করে নিন।

এই নির্দেশনা যাত্রীদের সুবিধার্থে এবং নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে জারি করা হয়েছে।

Read Previous

নির্বাচনের আগে কড়া বিধিনিষেধ: মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমিত, পি-টু-পি বন্ধ

Read Next

ব্রাজিলের ফাভেলা: দারিদ্র্যের ছায়া থেকে পর্যটনের নতুন আলোকবর্তিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular