রোমে গ্রাউন্ডেড বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট, যান্ত্রিক ত্রুটিতে যাত্রীদের অনিশ্চয়তা

বাংলাদেশ বিমান

ফাইল ছবি: বাংলাদেশ বিমান

পর্যটন সংবাদ ডেস্ক: ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৫৬ যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হয়েছে। স্থানীয় সময় শনিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা থাকলেও, শেষ মুহূর্তে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয়।

প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, যাত্রীরা উড়োজাহাজে উঠেও পড়েছিলেন, কিন্তু পাইলটের চূড়ান্ত পরীক্ষায় ত্রুটি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে যাত্রীদের বিষয়টি জানানো হয় এবং প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর তাঁদের হোটেলে নেওয়া হয়। ফ্লাইটটিতে মোট ২৬২ জন যাত্রী ছিলেন, এর মধ্যে ১৫ জন বিজনেস ও ২৪৭ জন ইকোনমি ক্লাসের। যাত্রী ও ক্রু সবাইকে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানিয়েছেন, ত্রুটি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে রোমে পাঠানো হচ্ছে, যা আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় পৌঁছানোর কথা। মেরামত সম্পন্ন হওয়ার পর একই উড়োজাহাজে যাত্রীদের ঢাকায় ফেরানো হবে, বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হবে না।

সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট মাঝপথে বা উড্ডয়নের আগে ফিরে এসেছে, যা যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন ঘটাচ্ছে।

Read Previous

লক্ষ্মীপুরে যুবদল নেতা অস্ত্রসহ আটক, মাদক জব্দ

Read Next

যান্ত্রিক ত্রুটির ঝুঁকিতে বিমান বাংলাদেশ: প্রকৌশল বিভাগে গাফিলতির অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular