
পর্যটন সংবাদ ডেস্ক : ঢাকার অন্যতম প্রতিষ্ঠিত পাঁচতারকা হোটেল রেনেসাঁ ঢাকা গুলশান সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক জাঁকজমকপূর্ণ প্রেস ব্রিফিং ও বিশেষ খাবার টেস্টিং অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র রমজান ২০২৬ উপলক্ষে তাদের বিশেষ ডাইনিং প্যাকেজ উন্মোচন করেছে। অনুষ্ঠানে দেশের শীর্ষ টেলিভিশন চ্যানেল, দৈনিক পত্রিকা, লাইফস্টাইল ম্যাগাজিনের প্রতিনিধি এবং জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা অংশ নেন।
হোটেল কর্তৃপক্ষ এবং তাদের কালিনারি টিম রমজানের বিশেষ ইফতার, ডিনার বুফে, সেহরি এবং প্রিমিয়াম টেকঅ্যাওয়ে অপশনগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করে। এবারের আয়োজনে আরবীয়, আন্তর্জাতিক এবং দেশীয় স্বাদের অপূর্ব সমন্বয় ঘটানো হয়েছে, যা রমজানের ঐতিহ্য, সৌহার্দ্য ও আধুনিকতাকে একসঙ্গে তুলে ধরে। অতিথিদের জন্য পরিবেশিত হয়েছে সিগনেচার ইফতার আইটেম, লাইভ কুকিং স্টেশন, ঐতিহ্যবাহী রমজানি পদ এবং বৈচিত্র্যময় ডেজার্টের সমাহার।
হোটেলটি এবার সকল শ্রেণির অতিথিদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নিয়েছে। সব খাবার প্রস্তুত করা হয়েছে ফার্ম-ফ্রেশ ও অর্গানিক উপকরণ দিয়ে, যাতে সাশ্রয়ী মূল্যে উচ্চমানের অভিজ্ঞতা পাওয়া যায়। ঢাকার হোটেল শিল্পে এক অনন্য পদক্ষেপ হিসেবে বুফের প্রতিটি আইটেমের পাশে ক্যালোরি তথ্যসহ স্বাস্থ্যসচেতন ফুড লেবেল সংযুক্ত করা হয়েছে।
ইফতারসহ বুফে ডিনারের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৩,৯৯৯ টাকা (নেট), যেখানে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড়ের সুবিধা রয়েছে। ফ্যামিলি-ফ্রেন্ডলি এই প্যাকেজে শিশুদের জন্য “কিডস ইট ফ্রি” অফারও থাকছে। অন্যদিকে বুফে সেহরির মূল্য জনপ্রতি ২,৬৬৬ টাকা (নেট), যেখানেও একই ছাড় ও কিডস অফার প্রযোজ্য।
ঘরোয়া বা কর্পোরেট আয়োজনের জন্য চালু করা হয়েছে প্রিমিয়াম ইফতার টেকঅ্যাওয়ে বক্স—সিলভার ৪,৫০০ টাকা, গোল্ড ৬,৫০০ টাকা এবং প্লাটিনাম ৮,৫০০ টাকা (নেট)। বড় অর্ডারের ক্ষেত্রে এখানেও সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে।
পুরো রমজানজুড়ে চলবে আকর্ষণীয় “ডাইন অ্যান্ড উইন” ক্যাম্পেইন, যেখানে প্রতিদিন পুরস্কার জয়ের সুযোগ রয়েছে। অনুষ্ঠান শেষ হয় মিডিয়া ইন্টারঅ্যাকশন এবং রমজান স্পেশাল মেনু সমৃদ্ধ লাঞ্চের মাধ্যমে, যেখানে অতিথিরা খাবারের গুণগত মান, পরিবেশনা ও মূল্যের প্রশংসা করেন।
রেনেসাঁ ঢাকা গুলশান এবারের রমজান আয়োজন দিয়ে পরিবার, বন্ধুবান্ধব ও কর্পোরেট গ্রুপের জন্য একটি অভিজাত ও স্মরণীয় অভিজ্ঞতা উপহার দিতে প্রস্তুত।



