
পর্যটন সংবাদ ডেস্ক : রমজানকে কেন্দ্র করে রাজধানীতে নতুন এক গ্যাস্ট্রোনমিক অভিজ্ঞতা নিয়ে এসেছে র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। দেশের প্রথম তুর্কি থিমের ইফতার ও ডিনার বুফে ‘সুলতান’স সোফরা’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে হোটেলটি। সোমবার বিকেলে হোটেলের অভ্যন্তরে এই আয়োজনের সূচনা হয়, যেখানে অংশীদার হিসেবে যুক্ত রয়েছে ট্রাস্ট ব্যাংক ও টার্কিশ এয়ারলাইন্স।
এই বিশেষ বুফের জন্য তুরস্ক থেকে সরাসরি আনা হয়েছে দুইজন অভিজ্ঞ তুর্কি শেফ। গাজিয়ানটেপ অঞ্চলের ঐতিহ্যবাহী মিষ্টান্নে পারদর্শী শেফ ওনহান হাসান পরিবেশন করছেন খাঁটি বাকলাভা ও কুনেফে। অন্যদিকে শেফ সেলিক আহমেত মেলিকগাজি অতিথিদের সামনে তুলে ধরছেন শাওয়ারমা, তানতুনি, কাবাব ও কোফতার মতো জনপ্রিয় তুর্কি ক্লাসিক খাবার।
বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৯ হাজার ৯৫০ টাকা। নির্বাচিত ব্যাংক কার্ডে ১ কিনলে ৩ জনের জন্য ইফতারের বিশেষ সুবিধা থাকছে, যা ট্রাস্ট ব্যাংকের কার্ডধারীরাও উপভোগ করতে পারবেন। পাশাপাশি, রমজানজুড়ে টার্কিশ এয়ারলাইন্সের ‘ডাইন অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের আওতায় একজন সৌভাগ্যবান অতিথি জিততে পারবেন ঢাকা-তুরস্ক ফিরতি বিমান টিকিট।
আয়োজনকে আরও আকর্ষণীয় করতে হোটেল প্রাঙ্গণে চালু করা হয়েছে একটি ডেডিকেটেড টার্কিশ শপ স্টল, যেখানে তুরস্ক থেকে আনা খাঁটি সাজসজ্জা, আনুষঙ্গিক ও লাইফস্টাইল পণ্য পাওয়া যাচ্ছে। এছাড়া কর্পোরেট ও পারিবারিক অনুষ্ঠানের জন্য টেকওয়ে ইফতার বক্স, ইফতার বাজার এবং বিশেষ রমজান রিট্রিট রুম প্যাকেজও রেখেছে হোটেলটি, যা রমজানে স্বাদ ও আরামের এক সম্পূর্ণ অভিজ্ঞতা



