১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তি: বাফার জোনে বাংলাদেশি সেনা মোতায়েনের প্রস্তাব

পর্যটন সংবাদ ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের সম্ভাব্য শান্তিচুক্তিকে ঘিরে নতুন আলোচনায় এসেছে একটি বাফার জোন তৈরির পরিকল্পনা। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, এই জোন পর্যবেক্ষণে নেতৃত্ব দিতে পারে যুক্তরাষ্ট্র, আর নিরাপত্তার দায়িত্ব নিতে পারে ন্যাটো-বহির্ভূত কিছু দেশ। এর মধ্যে সম্ভাব্য তালিকায় আছে বাংলাদেশ ও সৌদি আরব।

প্রস্তাব অনুযায়ী, বাফার জোন হবে একটি বড় নিরস্ত্রীকৃত এলাকা। সীমানা এখনো চূড়ান্ত হয়নি। এর ভেতরে যুক্তরাষ্ট্র ড্রোন, স্যাটেলাইট ও উন্নত গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে নজরদারির দায়িত্ব পালন করবে। তবে কোনো মার্কিন সেনা সরাসরি ইউক্রেনে পাঠানো হবে না। মাঠ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করবেন ন্যাটো-বহির্ভূত দেশগুলোর সেনারা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগে থেকেই সতর্ক করে দিয়েছেন, ন্যাটোর কোনো ধরনের অংশগ্রহণকে তিনি ‘লাল রেখা’ হিসেবে দেখেন। তাইই পরিকল্পনায় বাংলাদেশ ও সৌদি আরবের মতো নিরপেক্ষ অবস্থানে থাকা দেশকে অন্তর্ভুক্ত করার চিন্তা চলছে।

সবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং আলোচনায় থাকা দেশগুলোর সম্মতির ওপর।

Read Previous

এপেক সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ট্রাম্প, শি ও কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

Read Next

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে পুলিশের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular