রাঙামাটিতে নবনির্বাচিত প্রেস ক্লাব কমিটিকে সংবর্ধনা

রাঙামাটি প্রতিনিধি। পর্যাটন সংবাদ : রাঙামাটি প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাংবাদিকদের সংবর্ধনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় রাঙামাটি প্রেস ক্লাবের হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করে ওয়ার্ল্ড পিস অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি, রাঙামাটি জেলা শাখা।

সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হক
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি শিক্ষক অরূপ কুমার মুৎসুদ্দী, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য্য

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ সুধীজন।

সংবর্ধিত নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন—

  • সভাপতি: আনোয়ার আল হক (সম্পাদক, দৈনিক রাঙামাটি)
  • সিনিয়র সহ-সভাপতি: সাখাওয়াত হোসেন রুবেল (রাঙামাটি প্রতিনিধি, দৈনিক পূর্বকোণ)
  • সহ-সভাপতি: মো. অলি আহমেদ (ইউএনবি প্রতিনিধি)
  • সাধারণ সম্পাদক: মুহাম্মদ ইলিয়াছ (জেলা প্রতিনিধি, দৈনিক সময়ের আলো)
  • যুগ্ম সাধারণ সম্পাদক: মনসুর আহম্মেদ (জেলা প্রতিনিধি, বাসস)
  • সাহিত্য ও প্রচার সম্পাদক: মিল্টন বাহাদুর (সম্পাদক, দৈনিক গিরিদর্পণ বার্তা)
  • দপ্তর সম্পাদক: মঈনুদ্দিন বাপ্পী (বাংলা নিউজ প্রতিনিধি)
  • সিনিয়র সদস্য: সুপ্রিয় চাকমা (রাঙামাটি প্রতিনিধি, দৈনিক প্রথম আলো)
  • সদস্য: উচিংছা রাখাইন কায়েস (৭১ টিভি প্রতিনিধি)
  • সদস্য: মো. শাহ আলম (জেলা প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক নিরপেক্ষ পত্রিকা)

সংবর্ধিত সাংবাদিকরা বলেন, তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাহাড়ি জনপদের উন্নয়ন, সৌহার্দ্য ও অগ্রগতির পক্ষে কাজ করে যাবেন।
প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং রাঙামাটির সাংবাদিকতার মান আরও উন্নত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

Read Previous

কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের হোটেল-মোটেল বন্ধের ঘোষণা

Read Next

রাধানগর: চা-বাগানের শহর শ্রীমঙ্গলের নতুন পর্যটন রাজধানী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular