১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে ইসলামী আন্দোলনের গণমিছিল: পি’আর পদ্ধতিতে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের দাবি

রাঙামাটি প্রতিনিধি। পর্যটন সংবাদ: সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পি’আর (Proportional Representation) বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুর দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সঙ্গে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও জুলাই সনদের আইনি স্বীকৃতি প্রতিষ্ঠার দাবিতে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভা চত্বরে গণমিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।

রাঙামাটি জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, শুধু নির্বাচন পদ্ধতি পরিবর্তন নয়, একটি স্থিতিশীল ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাষ্ট্রের মৌলিক সংস্কার অপরিহার্য। জুলাই সনদকে তিনি রাজনৈতিক সংকট মোকাবিলায় ভবিষ্যতের দিকনির্দেশনা হিসেবে উল্লেখ করে এর আইনি ভিত্তি প্রতিষ্ঠার ওপর জোর দেন।

বক্তারা বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থায় কারচুপি, সহিংসতা ও অর্থশক্তির প্রভাব প্রবল, যা জনগণের মতামত প্রতিফলিত করে না। পি’আর পদ্ধতিতে ভোটের অনুপাতে সংসদে আসন বণ্টন হয়, যা প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে।

এছাড়া তারা সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় নিহতদের কথা তুলে ধরে গণহত্যাকারীদের বিচার দাবি করেন এবং শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক মতপার্থক্য মেটানোর আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি গণমিছিল রাঙামাটির গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহসভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, সহসভাপতি একে এম ইসরাইল, সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মাদ দিদার, যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ বেলাল হোসাইন এবং ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ হোসাইন মল্লিকসহ অন্যান্য নেতারা।

Read Previous

ছাগলকান্ডের সেই মতিউর ও স্ত্রী লায়লার এক দিনের রিমান্ড

Read Next

কাতারে হামলা: মুসলিম বিশ্বের জরুরি সম্মেলন ডাকলো দোহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular