কাতারে হামলা: মুসলিম বিশ্বের জরুরি সম্মেলন ডাকলো দোহা

আন্তর্জাতিক ডেস্ক | পর্যটন সংবাদ: দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার পর আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ সম্মেলন আহ্বান করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, রোববার মন্ত্রী পর্যায়ের আলোচনায় একটি খসড়া প্রস্তাব তৈরি করা হবে, যা সোমবার শীর্ষ বৈঠকে গৃহীত হবে। এতে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা এবং কাতারের প্রতি সংহতি প্রকাশ করা হবে।

সরকারি বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে, সম্মেলনে “ইসরায়েলি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে” স্পষ্ট অবস্থান নেওয়া হবে। এতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি যোগ দিচ্ছেন। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উপস্থিতি এখনও নিশ্চিত নয়।

গত মঙ্গলবার দোহায় ইসরায়েলি হামলায় পাঁচ হামাস নেতা ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় আন্তর্জাতিক মহল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ উপসাগরীয় মিত্র দেশগুলোও নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য, কাতারে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি রয়েছে। পাশাপাশি গাজা যুদ্ধের মধ্যস্থতায়ও দেশটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: আল জাজিরা

Read Previous

রাঙামাটিতে ইসলামী আন্দোলনের গণমিছিল: পি’আর পদ্ধতিতে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের দাবি

Read Next

কাপ্তাই হ্রদের মাছ স্থানীয়দের নাগালের বাইরে: জেলা প্রশাসকের প্রশ্ন– এত মাছ যায় কোথায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular