১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগলকান্ডের সেই মতিউর ও স্ত্রী লায়লার এক দিনের রিমান্ড

পর্যটন সংবাদ ডেস্ক: দুর্নীতির মামলায় আলোচিত সাবেক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

কারাগার থেকে তাদের আদালতে হাজির করার পর বেলা ২টা ৩৫ মিনিটে রিমান্ড শুনানি শুরু হয়। শুনানিতে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম রিমান্ডের আবেদন সমর্থন করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী ওয়াহিদুজ্জামান লিটন ঢালী রিমান্ড বাতিলের আবেদন জানান। উভয় পক্ষের যুক্তি শোনার পর বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার তাদের তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।

Read Previous

ফেব্রুয়ারির পর দায়িত্ব শেষ, এর আগে জনগণের জন্য কিছু করতে চান অর্থ উপদেষ্টা

Read Next

রাঙামাটিতে ইসলামী আন্দোলনের গণমিছিল: পি’আর পদ্ধতিতে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের দাবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular