যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসায় ‘বার্থ ট্যুরিজম’ নিষিদ্ধ ঘোষণা

আমেরিকান ভিসা

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক : যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে তার নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে ভ্রমণকে ‘বার্থ ট্যুরিজম’ হিসেবে সম্পূর্ণ অনুমোদিত নয় বলে স্পষ্ট জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস।

দূতাবাসের ভিসা বিভাগ থেকে বুধবার (১৮ মার্চ) প্রকাশিত এক বার্তায় বি১/বি২ ভিজিটর ভিসার অধীনে অনুমোদিত নয় এমন কার্যক্রমের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব লাভের প্রাথমিক উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব করা (বার্থ ট্যুরিজম) কোনোভাবেই অনুমোদিত নয়।

এছাড়া ভিসা সংক্রান্ত ওই বার্তায় আরও কয়েকটি নিষিদ্ধ কার্যক্রমের কথা জানানো হয়েছে। যেমন— যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা প্রতিষ্ঠান থেকে বেতন বা পারিশ্রমিক গ্রহণের উদ্দেশ্যে কাজ করা, ডিগ্রি বা ক্রেডিট অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক পড়াশোনা করা এবং পারিশ্রমিকের বিনিময়ে যেকোনো ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করা।

দূতাবাসের এই সতর্কবার্তা ভিসা আবেদনকারীদের সঠিক উদ্দেশ্য নিয়ে ভ্রমণের গুরুত্ব তুলে ধরে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসার শর্ত লঙ্ঘন করলে ভিসা প্রত্যাখ্যান বা ভবিষ্যতে ভিসা প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট বা ভিসা বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Read Previous

ঈদের লম্বা ছুটিতে ঢাকার কাছাকাছি ৭টি আদর্শ ডে-আউট স্পট: পরিবারের সঙ্গে স্মরণীয় মুহূর্ত কাটানোর সুযোগ

Read Next

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরসহ দেশের বেশ কয়েকটি জেলায় ঈদুল ফিতর উদযাপন হবে শুক্রবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular