২০/০৬/২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে চার বাংলাদেশি আটক: সোনা ও স্মার্টফোন চোরাচালানের অভিযোগ

পর্যটন সংবাদ ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে সোনা ও স্মার্টফোন চোরাচালানের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস)। শুক্রবার (৮ আগস্ট) স্থানীয় সময় একেপিএস এবং বিমান নিরাপত্তা (এভিএসইসি) যৌথ অভিযানে প্রাথমিক গোয়েন্দা তথ্য ও প্রোফাইলিংয়ের ভিত্তিতে তাদের আটক করা হয়।

একেপিএসের এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে এক লাখ ৮৭ হাজার ৭৪২ রিঙ্গিত মূল্যের জিনিসপত্র জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ ৬০ হাজার রিঙ্গিত মূল্যের তিনটি সোনার গয়না, ২২ হাজার ৭০০ রিঙ্গিত মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ১২টি স্মার্টফোন, ৫ হাজার ৪২ রিঙ্গিত নগদ টাকা এবং পাঁচটি আন্তর্জাতিক পাসপোর্ট।

১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে গ্রেফতারদের বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের মধ্যে তিনজন ইস্যুকৃত পাসের শর্ত ভঙ্গের অভিযোগে ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(খ) ধারা লঙ্ঘনের সন্দেহে এবং অপরজন একই আইনের ৬(১)(গ) ধারা অনুযায়ী অপরাধের অভিযোগে অভিযুক্ত।

গ্রেফতারের পর জব্দকৃত সামগ্রীসহ তাদেরকে আরও তদন্তের জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) এনফোর্সমেন্ট শাখায় হস্তান্তর করা হয়েছে।

একেপিএস জানিয়েছে, এই অভিযান দেশের প্রবেশপথে চোরাচালান রোধে নিরাপত্তা বাহিনীর কার্যকারিতা ও সমন্বয়ের সফল উদাহরণ। এর মাধ্যমে মালয়েশিয়ার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অবাঞ্ছিত উপাদানের প্রবেশ প্রতিহত করা সম্ভব হচ্ছে।

Read Previous

জাপানের শীর্ষ সংবাদপত্রের মামলা মার্কিন এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে

Read Next

আগামী ১৩ আগস্ট বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টি, পর্যটকদের বিশেষ সতর্কতা প্রয়োজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular