১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের শীর্ষ সংবাদপত্রের মামলা মার্কিন এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে

পর্যটন সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি-এর বিরুদ্ধে মামলা করেছে জাপানের প্রভাবশালী দৈনিক ইয়োমিউরি শিম্বুন। অভিযোগ, প্রতিষ্ঠানটির সার্চ ইঞ্জিনে বিনা অনুমতিতে এবং বিনা খরচে তাদের বিশাল সংখ্যক সংবাদ কনটেন্ট ব্যবহার করা হচ্ছে।

বিশ্বের সর্বাধিক প্রচারিত পত্রিকাগুলোর একটি ইয়োমিউরি শিম্বুন জানায়, ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার কনটেন্ট তাদের অনুমতি ছাড়া ব্যবহার করেছে পারপ্লেক্সিটি। এ ঘটনায় ২২০ কোটি ইয়েন (প্রায় ১৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার) ক্ষতিপূরণ দাবি করেছে তারা।

সংবাদপত্রটির অভিযোগ, এসব কনটেন্ট প্রস্তুতে বিপুল শ্রম ও অর্থ ব্যয় হয়, অথচ এআই প্রতিষ্ঠানটি কোনো খরচ করছে না। ইয়োমিউরি শিম্বুন-এর একজন মুখপাত্র বলেন, “এ ধরনের কাজ সঠিক সাংবাদিকতার জন্য হুমকি এবং গণতন্ত্রের ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে।”

মামলায় আরও বলা হয়েছে, পারপ্লেক্সিটি-এর সার্চ ইঞ্জিনে কোনো তথ্য অনুসন্ধানের পর ইয়োমিউরি শিম্বুন-এর সংবাদ সংক্ষেপে দেখানো হয়, ফলে পাঠকরা মূল লিংকে প্রবেশ করেন না। এতে তাদের ওয়েবসাইটের পাঠকসংখ্যা হ্রাস পাচ্ছে এবং বিজ্ঞাপন আয়েও প্রভাব পড়ছে।

এর আগে বিশ্বজুড়ে একাধিক সংবাদমাধ্যম একই অভিযোগে বিভিন্ন এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেও, জাপানে এই প্রথম কোনো শীর্ষ দৈনিক এমন মামলা করল। বর্তমানে ইয়োমিউরি শিম্বুন-এর দৈনিক প্রচারসংখ্যা প্রায় ৬০ লাখ।

Read Previous

চীনের গানসু ও গুয়াংডংয়ে প্রবল বর্ষণ ও ভূমিধস, নিহত ১৭, নিখোঁজ ৩৩

Read Next

মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে চার বাংলাদেশি আটক: সোনা ও স্মার্টফোন চোরাচালানের অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular