
অষ্টম বেতন কমিশনের পর মোদী সরকার আরও একগুচ্ছ নতুন সুবিধা ঘোষণা করেছে। কর্মচারীরা এবার তেজস, বন্দে ভারত, হামসফর এক্সপ্রেস-এ ভ্রমণ করতে পারবেন এবং টিকিটের ভাড়া প্রদানের সুবিধাও পাবেন। লেভেল অনুসারে ভ্রমণের সুবিধাও ভিন্ন হবে।
সদ্য অষ্টম বেতন কমিশনের কথা ঘোষণা করেছেন মোদী সরকার। এই কমিশন গঠিত হলে বিপুল পরিমাণে বেতন বাড়বে সরকারি কর্মীদের। সঙ্গে বাড়বে পেনশন।
এবার ফের একগুচ্ছ নতুন বিজ্ঞপ্তি জারি করল মোদী সরকার। অষ্টম পে কমিশনের পর আবারও সুখবর। এতে উপকৃত হবেন কর্মী ছাড়া সাধারণ মানুষও।
কর্মচারীরা তেজস, বন্দে ভারত, হামসফর এক্সপ্রেস-এ এবার থেকে ভ্রমণ করতে পারবেন। সুপার ফাস্ট ট্রেনগুলোকে অন্তর্ভুক্ত করার ফলে কর্মচারীদের ভ্রমণ আরও আরামদায়ক ও দ্রুত হবে।
এবার থেকে চার বছরে দুইবার বাড়ি ভ্রমণ বা দেশের অন্য কোনও ভ্রমণের জন্য টিকিটের টাকা দেওয়া হবে। প্রতিটি দুই বছরের সময়সীমার মধ্যে এই সুবিধা মিলবে।
কর্মচারীরা চার বছরে ২ বার এই সুবিধা উপভোগ করতে পারবেন। প্রথম দুই বছরে বাড়ি ভ্রমণ এবং দ্বিতীয় দুই বছরে ছুটি কাটানো জন্য টিকিটের প্রতিদান নেওয়া যাবে।
এভাবে সরকারি কর্মীদের জন্য একাধিক সুবিধা নিয়ে এল মোদী সরকার।
২০২৬ সাল থেকে কার্যকারী হবে নতুন বেতন কমিশন। এর প্রভাবে ন্যূনতম বেসিক হবে ৫১০০০।



