বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া প্রত্যাহার, দায়িত্বে মাত্র ১১ মাস

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের দায়িত্বে থাকা এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়াকে দায়িত্বপ্রাপ্তির ১১ মাসের মাথায় সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করে।

সরকারি আদেশে তার প্রেষণ বাতিল করে সশস্ত্র বাহিনী বিভাগের (বিমান বাহিনী) চাকরিতে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাকে প্রত্যাহারের কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা প্রদান করা হয়নি এবং নতুন চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব নেবেন, তাও জানানো হয়নি।

বর্তমানে কক্সবাজারে বেবিচকের কর্মকর্তাদের জন্য আয়োজিত একটি কর্মশালায় অংশ নিতে অবস্থান করছেন মঞ্জুর কবীর ভূঁইয়া। তার প্রেষণ বাতিল সংক্রান্ত বিষয়ে জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

গত বছরের ৯ আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে মঞ্জুর কবীরকে বেবিচকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। এর মাত্র ছয় সপ্তাহ আগে এই পদে নিয়োজিত ছিলেন এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী, যাকে তখন বিমান বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছিল।

এত কম সময়ের ব্যবধানে গুরুত্বপূর্ণ এই পদে পুনরায় পরিবর্তন এনে প্রশাসনিক মহলে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে, দেশের এভিয়েশন এবং পর্যটনখাতের অগ্রগতির জন্য চলমান নানা প্রকল্প বাস্তবায়নের সময়েই এই রদবদল ঘটলো।

Read Previous

আন্তর্জাতিক ফ্লাইট চালুর পথে কক্সবাজার বিমানবন্দর, প্রস্তুত ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধা

Read Next

বরিশাল থেকে ভোলা: নদীপথে জল, প্রকৃতি ও ইতিহাসের অপূর্ব ভ্রমণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular