
স্টাফ রিপোর্টার, পর্যটন সংবাদ:বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার স্থলাভিষিক্ত হলেন।
বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে বেবিচক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এর আগে, গত ২৬ জুন আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে প্রত্যাহারের বিষয়টি জানানো হলেও, এর পেছনের কারণ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।
নতুন চেয়ারম্যান হিসেবে মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের নেতৃত্বে দেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থায় আধুনিকায়ন ও পর্যটনবান্ধব উন্নয়ন কাঠামো গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।



