২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক : মমতা ব্যানার্জী

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপে সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও জানান তিনি। সোমবার (২ ডিসেম্বর) কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনের সময় এ দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা।

তিনি বলেন , মুহূর্তে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা দরকার। সেই সঙ্গে বাংলাদেশে যে ভারতীয়রা আক্রান্ত হচ্ছেন, তাদের এই রাজ্যে ঠাঁই দিতে তৈরি আছি’ বলে জানান তিনি। তাদের খাদ্যের কোনো অসুবিধা হবে না বলেও আশ্বাস দিয়েছেন মমতা।

মমতা বলেন, কয়েকদিন আগে আমাদের রাজ্যের প্রায় ৭৯ জন মৎস্যজীবী ভুল করে ঢুকে গিয়েছিলেন বাংলাদেশে। তাদের বাংলাদেশের থানায় নিয়ে যাওয়া হয়। তারা এখনো মুক্তি পাননি। কেন্দ্রীয় সরকারকে বারবার বলেও কোনো লাভ হয়নি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে, তা নিয়ে আমি নাক গলাতে চাই না। এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা যেন জাতিসংঘে উত্থাপন করে কেন্দ্রীয় সরকার। পড়শি দেশে জাতিসংঘের বিশেষ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব পেশ করার আর্জিও জানান তিনি।

বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উষ্মাও প্রকাশ করেছেন। ক্ষোভের সুরে তিনি বলেন, ১০ দিন হয়ে গেলো, কিন্তু বিষয়টি নিয়ে চুপ করে আছে কেন্দ্রীয় সরকার। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল প্রতিদিন মিছিল করছে।

 

Read Previous

প্রায় পৌনে ৫ লাখ পদ শূন্য সরকারি চাকরিতে

Read Next

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular