এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার

আগামীকাল মঙ্গলবার (এলপিজি) গ্যাসের মূল্য নির্ধারণ করা হবে। এদিন ডিসেম্বর মাসের জন্য ঘোষণা করা হবে এলপিজির নতুন দাম।

সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ডিসেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে অক্টোবরের তুলনায় নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে বাড়ানো হয়েছিল দাম। তবে গত জুন, মে এবং এপ্রিলে কমানো হয়েছিল দাম। এ ছাড়া এলপিজির দাম গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে বাড়ানো হয়েছিল।

গত নভেম্বর মাসে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও কমিয়েছিল বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়। গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে দাম বাড়ানো হয়েছিল। তবে গত জুন, মে ও এপ্রিলে কমানো হয়েছিল দাম। এ ছাড়া বিইআরসি গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে অটোগ্যাসের দাম বাড়িয়েছিল।

 

Read Previous

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক : মমতা ব্যানার্জী

Read Next

আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, গ্রেফতার ৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular