বাংলাদেশে আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সহকারী প্রধান ব্রেন্ডেন লিঞ্চ

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানো নিয়ে আরেক দফা আলোচনায় অংশ নিতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দলের সহকারী প্রধান ব্রেন্ডেন লিঞ্চ। তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বাণিজ্যনীতি বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর তিন দিনের সফরে ঢাকায় পৌঁছাবেন লিঞ্চ। এর আগে তিনি গত বছর জুলাই অভ্যুত্থানের আগে ও পরে দুইবার ঢাকা সফর করেছিলেন। তবে শুল্ক ইস্যুতে এটাই তার প্রথম সরাসরি বৈঠক।

জানা গেছে, যুক্তরাষ্ট্র সর্বশেষ বাংলাদেশি পণ্যের ওপর শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করেছে। বাংলাদেশ এখনো শুল্ক আরও কমানোর দাবি জানাচ্ছে। এ সফরে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে মন্ত্রণালয় সূত্রের ধারণা।

লিঞ্চের সফরের আগে যুক্তরাষ্ট্রে দুই দেশের মধ্যে শুল্ক সংক্রান্ত প্রস্তাবগুলো নিয়ে খসড়া আলোচনা শেষ হবে। এরপর ঢাকায় মূল বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো তুলে ধরা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আলোচনার পাশাপাশি লিঞ্চের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

Read Previous

হাসিনা-কামাল মামলায় সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম

Read Next

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন, শিবির প্রসঙ্গে প্রশ্ন তুললেন সালাহউদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular