১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাহমিদা আখতারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ

পর্যটন সংবাদ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে নতুন নেতৃত্বের আগমন ঘটেছে। সরকার অতিরিক্ত সচিব ফাহমিদা আখতারকে সচিব পদে পদোন্নতি দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনডিসি (৭৭১৫) কর্মকর্তা ফাহমিদা আখতার পূর্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পর তাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

একইসঙ্গে, বর্তমান সচিব নাসরিন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই পরিবর্তনের ফলে বেসামরিক বিমান চলাচল, বিমানবন্দর উন্নয়ন এবং পর্যটন খাতের সামগ্রিক ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলে আশা করা হচ্ছে। ফাহমিদা আখতারের অভিজ্ঞতা এবং নেতৃত্ব বিমান পরিবহন ও পর্যটন খাতের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Read Previous

সৌদি আরবে আটকে পড়া দর্শনার্থীদের জন্য স্বস্তির ঘোষণা: জরিমানা ছাড়াই প্রস্থান বা ভিসা বাড়ানোর সুযোগ

Read Next

ঈদ আনন্দে উচ্ছ্বসিত নরসিংদীর ড্রিম হলিডে পার্ক, দর্শনার্থীদের ঢল নেমেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular