২০/০৬/২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে আটকে পড়া দর্শনার্থীদের জন্য স্বস্তির ঘোষণা: জরিমানা ছাড়াই প্রস্থান বা ভিসা বাড়ানোর সুযোগ

পর্যটন সংবাদ ডেস্ক : চলমান মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ফ্লাইট বিঘ্নিত হওয়ায় সৌদি আরবে আটকে পড়া হাজারো দর্শনার্থীদের সুবিধার্থে অস্থায়ী ছাড় ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের আওতায় ২০২৬ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসা, উমরাহ ভিসা, ট্রানজিট ভিসা এবং ফাইনাল এক্সিট পারমিটধারীরা ১৮ এপ্রিল পর্যন্ত জরিমানা ছাড়াই দেশ ছাড়তে পারবেন বা ভিসার মেয়াদ বাড়াতে পারবেন।

মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুসারে, আটকে পড়া ব্যক্তিরা দুটি সহজ বিকল্প পাবেন। প্রথমত, স্পনসরের অনুরোধে আবশের প্ল্যাটফর্মের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে ১৮ এপ্রিল পর্যন্ত ভিসা বাড়ানো যাবে। দ্বিতীয়ত, কোনো জরিমানা বা অতিরিক্ত ফি ছাড়াই সরাসরি আন্তর্জাতিক প্রস্থান পয়েন্ট দিয়ে দেশত্যাগ করা যাবে। এই ব্যবস্থা মূলত ইরান-সংশ্লিষ্ট যুদ্ধের কারণে সৃষ্ট ভ্রমণ সংকট মোকাবেলায় নেয়া হয়েছে।

কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছে, প্রদত্ত অতিরিক্ত সময়ের মধ্যে ১৮ এপ্রিলের আগেই প্রস্থান সম্পন্ন করতে। অন্যথায় সৌদি আইন অনুযায়ী জরিমানাসহ আইনি ব্যবস্থা নেয়া হতে পারে। এই পদক্ষেপের ফলে সৌদি আরবে অবস্থানরত অনেক বাংলাদেশী উমরাহ যাত্রী ও পর্যটকের অনিশ্চয়তা কেটে যাবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, দ্য পেনিনসুলা কাতার

Read Previous

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে

Read Next

ফাহমিদা আখতারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular