১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে

পর্যটন সংবাদ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে। মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানাতে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সর্বস্তরের কর্মচারীরা আজ বলাকা চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকালে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় পতাকা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন, পবিত্র কোরআন তেলাওয়াত এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিচালক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এ সময় বিমানের বিভিন্ন ইউনিয়ন ও সমিতির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিমান পরিবারের সদস্যরা জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সাথে দেশের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Read Previous

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা নিবেদন

Read Next

সৌদি আরবে আটকে পড়া দর্শনার্থীদের জন্য স্বস্তির ঘোষণা: জরিমানা ছাড়াই প্রস্থান বা ভিসা বাড়ানোর সুযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular