
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ আনুষ্ঠানিকভাবে চালু করেছে নতুন লয়্যালটি প্রোগ্রাম ‘এফটি ক্লাব’। এই প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন এক্সক্লুসিভ সুবিধা, রিওয়ার্ড পয়েন্ট এবং প্রিমিয়াম সার্ভিস, যা তাদের ভ্রমণকে আরও সহজ এবং সুবিধাজনক করবে।
এফটি ক্লাবের মূল সুবিধা হলো, গ্রাহকরা প্রতিটি ফ্লাইট বুকিংয়ে পাবেন এফটি পয়েন্ট। এই পয়েন্ট পরবর্তী যেকোনো বুকিংয়ে ডিসকাউন্ট হিসেবে ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, ফার্স্টট্রিপ অ্যাপ বা ওয়েবসাইট থেকে বুকিং করলেই গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে এফটি ক্লাবের মেম্বার হয়ে যেতে পারবেন। একটি বুকিংয়ে ন্যূনতম ৫০ পয়েন্ট থাকলেই ডিসকাউন্ট রিডিম করা যাবে।
ফার্স্টট্রিপের এফটি ক্লাবে রয়েছে চারটি লেভেল—সিলভার, গোল্ড, প্লাটিনাম এবং লেজেন্ডারি। প্রতিটি লেভেলে থাকবে গ্রাহকদের জন্য বিশেষ বেনিফিট, এক্সক্লুসিভ অফার এবং প্রিমিয়াম সার্ভিস। বিশেষ করে লেজেন্ডারি লেভেল মেম্বাররা উপভোগ করতে পারবেন ২৪/৭ প্রিমিয়াম সাপোর্ট, ফ্রি ট্রাভেল ও ব্যাগেজ ইন্স্যুরেন্স, ভিসা প্রসেসিং সার্ভিস চার্জ, রিফান্ড ও রি-ইস্যু চার্জ ফ্রি এবং নানা এক্সক্লুসিভ সারপ্রাইজ।
ফার্স্টট্রিপের হেড অব মার্কেটিং মীর তাজমুল হোসেন বলেন, “এফটি ক্লাব আমাদের গ্রাহকদের প্রতি বিশেষ কমিটমেন্ট। এটি ফার্স্টট্রিপের পথচলার একটি নতুন মাইলফলক, যা আমাদের বাংলাদেশের সেরা ইউজার ফ্রেন্ডলি ট্রাভেল ব্র্যান্ড হওয়ার লক্ষ্যকে আরও এগিয়ে নেবে।”
এফটি ক্লাব লয়্যালটি প্রোগ্রাম এবং এর বিস্তারিত সুবিধা সম্পর্কে জানতে ভিজিট করুন www.firsttrip.com/লয়ালত্য-চলুব।



