১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্মগেট মার্কেন্টাইল ব্যাংকের বেজমেন্টে ভয়াবহ আগুন

রাজধানীর ফার্মগেট মানসী প্লাজার একটি ভবনে মার্কেন্টাইল ব্যাংকের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রাথমিক অবস্থায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি ও আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবনটির বেজমেন্টে মার্কেন্টাইল ব্যাংকের প্রচুর নথিপত্র রয়েছে। আগুনে এসব নথিপত্র পুড়ছে।

আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

লিমা খানম বলেন, আজ সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফার্মগেটের মানসী প্লাজা নামে একটি ভবনের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে।

Read Previous

৩ মাসে ৩৭০ কোটি টাকা সাশ্রয় জালানি খাতে : ফাওজুল কবির

Read Next

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন তোফায়েল আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular