১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ মাসে ৩৭০ কোটি টাকা সাশ্রয় জালানি খাতে : ফাওজুল কবির

গত ৩ মাসে জ্বালানি খাতের ৩৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে সরকারি ক্রয়ে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির আলোচনা সভায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে। চলতি সপ্তাহে ৪০টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র দেয়া হবে।

ফাওজুল কবির খান বলেন ,পাবলিক সেক্টরে প্রতিযোগিতার অভাব রয়েছে। টিকে থাকতে হলে ঘুষ বাণিজ্য থেকে বের হতে হবে। সরকারি ক্রয়কে প্রতিযোগিতার মধ্যে আনার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, সরকারের সঙ্গে সখ্য করে আর ব্যবসা হবে না। ভালো ব্যবসায়ীদের জন্যই উপযোগিতা তৈরি করা হবে।

Read Previous

সোনার দামে হঠাৎ পরিবর্তন

Read Next

ফার্মগেট মার্কেন্টাইল ব্যাংকের বেজমেন্টে ভয়াবহ আগুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular