প্রবাসীদের আকৃষ্ট করতে জুনে যুক্তরাজ্যে হাই টেক পার্ক মেলা

যুক্তরাজ্যে জুনে হাই টেক পার্ক মেলা আয়োজন করা হচ্ছে।
সিলেটসহ দেশের হাই টেক পার্কে বিনিয়োগে প্রবাসীরা যেনো আকৃষ্ট হয় তাই এই মেলার আয়োজন।

সিলেট হাই-টেক পার্কে বিনিয়োগে আকৃষ্টকরণ বিষয়ক মতবিনিময় সভা এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের পরিচালক মো. আবু নাছের।

সভায় ব্যবসায়ীরা জানান, হাই-টেক পার্কে প্লট দলিল করে না দেয়ার ফলে ব্যাংক ঋণ পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কর্তৃপক্ষের আলাপ হয়েছে এই সমস্যার শিগগিরই সমাধান হবে।
তিনি জানান, দ্রুত সময়ের মধ্য সিলেটসহ তিনটি হাই-টেক পার্ক হস্তান্তর করা হবে।

উক্ত সভায় সিলেট চেম্বার, মেট্রোপলিটন চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, ব্যবসায়ীরা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Read Previous

মে মাসে একাধিক ঘূর্ণিঝড়ের শঙ্কা

Read Next

জামিন পেলেন সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular