১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মে মাসে একাধিক ঘূর্ণিঝড়ের শঙ্কা

আগামী মে মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমান বাড়বে। তবে বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ১-২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আভাস আছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক এস এম কামরুল হাসানের সই করা এক মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানা যায়।

আগামী মে মাসে দেশে দু-তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় এবং তিনি থেকে পাঁচদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে।

দেশের কোথাও কোথাও ১-৩টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি) ও মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি) এবং ১-২টি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাসজুড়ে দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

নদ-নদীর পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চাদ ও দক্ষিণাঞ্চলের নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩-৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৫.৫০-৭.৫০ ঘণ্টা থাকতে পারে।

Read Previous

পাকিস্তান বিমান বাহিনীর তাড়া খেয়ে পালালো ভারতের যুদ্ধবিমান: দাবি ইসলামাবাদের

Read Next

প্রবাসীদের আকৃষ্ট করতে জুনে যুক্তরাজ্যে হাই টেক পার্ক মেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular