১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

পর্যটন সংবাদ ডেস্ক: নেপালে রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তিনি নেপালের সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর দেশ অনিশ্চয়তায় পড়ে। সংসদ ভেঙে দেওয়ায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার পরিচালনা করবেন কার্কি।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিদ্যুৎ প্রাধিকার-এর প্রাক্তন নির্বাহী কুলমান ঘিসিং এবং কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের নামও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত তরুণ প্রজন্মের রাজনৈতিক শক্তি Gen Z আনুষ্ঠানিকভাবে সুশীলাকে তাদের নেতা হিসেবে ঘোষণা করে। সেনাবাহিনীর সঙ্গে আলোচনার পর তাঁকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।

সুশীলা কার্কির নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার কতটা স্থিতিশীলতা আনতে পারে, সেটিই এখন নেপালের জনগণের কাছে বড় প্রশ্ন।

Read Previous

বাংলাদেশে শুরু হলো ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এক্সিবিশন ২০২৫’

Read Next

কুয়াকাটা সৈকতে হোটেলের বর্জ্য সমুদ্রে ফেলার অভিযোগ, উদ্বেগ বাড়ছে পর্যটক-স্থানীয়দের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular