
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) রেলের সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরীসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ, চীনা ডেমু ট্রেন আমদানি করে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতি সাধন করা হয়েছে।
দুদকের সূত্রে জানা যায়, ১০ বছর আগে সরকার চীনের ২০টি ডেমু ট্রেন আমদানি করেছিল। কিন্তু মাত্র পাঁচ-ছয় মাসের মধ্যে ট্রেনগুলো বিকল হয়ে যায়। নতুন প্রযুক্তি পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল না থাকায় মেরামতের চেষ্টা বারবার ব্যর্থ হয়। এর পর তিন বছর আগে সব ট্রেন স্থায়ীভাবে অচল হয়ে যায়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, ডেমু ট্রেন প্রকল্পটি বাস্তবায়নে ব্যক্তিগত স্বার্থ মূল উদ্দেশ্য ছিল, যার কারণে রাষ্ট্রীয় ক্ষতি হয়েছে।
দুদক এই মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিয়েছে।



