১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণাঞ্চলে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস, ৭ নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত

পর্যটন সংবাদ ডেস্ক:বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এতে পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার—এই সাতটি নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকেল ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়ও বিদ্যুৎ চমকানোসহ দমকা হাওয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পর্যটকদের প্রতি বিশেষ সতর্কতা জারি করে আবহাওয়া বিভাগ জানিয়েছে, এসব অঞ্চলে অবস্থান বা ভ্রমণকালে সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম ও সুন্দরবন সংলগ্ন অঞ্চলগুলোতে নৌযাত্রা, সমুদ্রস্নান বা পাহাড়ি ট্রেকিংয়ের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন, এমন আবহাওয়াজনিত সতর্কতা স্বল্পস্থায়ী হবে এবং খুব দ্রুতই আবার পর্যটনের স্বাভাবিক গতি ফিরে আসবে। তবে তার আগ পর্যন্ত নিরাপত্তার স্বার্থে সবাইকে যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Read Previous

স্বর্গসদৃশ কো হং আইল্যান্ড: আন্দামান সাগরের লুকানো রত্ন

Read Next

বায়ুদূষণ রোধে সমন্বিত পরিকল্পনা: পর্যটনবান্ধব পরিবেশ গঠনে জোর দিচ্ছে সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular