ঢাকা সফর শেষে আবেগঘন বার্তা দিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

পর্যটন সংবাদ ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি ঢাকায় কয়েকদিনের সফর শেষে দেশে ফিরে গেছেন। ১৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর পর থেকেই তাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি নিয়ে চলেছে বিস্তর আলোচনা।

রোববার মধ্যরাতে ঢাকা ছাড়েন এই অভিনেত্রী। পরে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সফরের অভিজ্ঞতা জানাতে গিয়ে আবেগঘন একটি বার্তা দেন তিনি। হানিয়া লেখেন, “পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে। বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানো খুব কঠিন। যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে—তাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।”

ঢাকায় অবস্থানকালে হানিয়া শুধু ভক্তদের সঙ্গেই সময় কাটাননি, সামাজিক মাধ্যমেও আলোচনায় ছিলেন সরব। সফরের প্রথম দিনেই বাংলায় লিখে শুভেচ্ছা জানিয়ে তিনি বাংলাদেশি ভক্তদের হৃদয় ছুঁয়ে দেন।

হানিয়া আমির ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। খুব অল্প সময়েই প্রাণবন্ত অভিনয় ও উচ্ছ্বল ব্যক্তিত্বের মাধ্যমে তিনি পাকিস্তানসহ পুরো দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।

Read Previous

সৈকতের বালিয়াড়ি দখলের নতুন কৌশল, বসানো হলো চাকা লাগানো টংঘর

Read Next

এস আলম গ্রুপ চেয়ারম্যান সাইফুল আলমসহ তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular