ঢাকার মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, যদি কোনো পরিকল্পনা থেকে থাকে, তা আনুষ্ঠানিক নয় এবং তার কাছে এ সংক্রান্ত তথ্য নেই।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি কোনো হামলার পরিকল্পনা হয়ে থাকে, সেটা ইনফরমাল। নিরাপত্তা সংক্রান্ত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বলতে পারবে।”

সম্প্রতি একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ঢাকার মার্কিন দূতাবাসে কর্মরত নির্দিষ্ট ধর্মাবলম্বী ও বাংলাদেশি কর্মীদের টার্গেট করে হামলার পরিকল্পনা করা হয়েছিল। এ প্রসঙ্গে সাংবাদিকরা সরকারের অবস্থান জানতে চাইলে উপদেষ্টা তৌহিদ হোসেন এ মন্তব্য করেন।

Read Previous

ইপিজেড থানা এলাকা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, দু’জন গ্রেপ্তার

Read Next

সাইপ্রাস ভ্রমণ ভিসা: বাংলাদেশি পর্যটকদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, খরচ ও এম্বাসি তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular