
পর্যটন সংবাদ ডেস্ক:ঢাকার আকাশ আজ দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত শেষ ৬ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সারাদিনে প্রচণ্ড গরম অনুভূত হতে পারে। শহরে বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন তারা।



