ডিজিটাল লেনদেনে নতুন সেবা আনছে ট্রাস্ট ব্যাংক ও বিকাশ

পর্যটন সংবাদ ডেস্ক: গ্রাহকের ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করতে যৌথ উদ্যোগে নতুন সেবা চালু করতে যাচ্ছে ট্রাস্ট ব্যাংক ও বিকাশ। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তির আওতায় দ্রুততম সময়ে বিকাশ অ্যাপ থেকে ট্রাস্ট ব্যাংকে সাপ্তাহিক ও মাসিক ডিপিএস খোলার সুযোগ মিলবে। একইসঙ্গে আরও সমৃদ্ধ ব্যাংক টু বিকাশ এবং বিকাশ টু ব্যাংক ফান্ড ট্রান্সফার সেবা পাওয়া যাবে। বিকাশ অ্যাপ ব্যবহার করে ট্রাস্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি দেশের ১০ লাখের বেশি মার্চেন্ট পয়েন্টে কেনাকাটার বিল পরিশোধ করা যাবে। এছাড়া সারাদেশে তিন লাখ ৫০ হাজারের বেশি বিকাশ এজেন্ট ও ডিস্ট্রিবিউটরের জন্য ২৪ ঘণ্টা স্বয়ংক্রিয় ক্যাশ ব্যবস্থাপনা চালু হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং বিকাশ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর। চুক্তিপত্র হস্তান্তর করেন ট্রাস্ট ব্যাংকের জেনারেল সার্ভিস অ্যান্ড সিকিউরিটি ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশীদ (অব.) এবং বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

এর আগে ট্রাস্ট ব্যাংক ও বিকাশ যৌথভাবে ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট, অ্যাড মানি, ট্রান্সফার মানি এবং রেমিট্যান্স সেটেলমেন্ট সেবা চালু করেছে। নতুন চুক্তির ফলে ৮ কোটিরও বেশি বিকাশ গ্রাহক সরাসরি ট্রাস্ট ব্যাংকের সঞ্চয় স্কিম ও লেনদেন সুবিধা নিতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আহসান জামান চৌধুরী বলেন, “আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ২৫ বছর ধরে কাজ করছে ট্রাস্ট ব্যাংক। বিকাশের সঙ্গে এই পার্টনারশিপ ভবিষ্যতে গ্রাহকের জন্য আরও বিস্তৃত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে।”

বিকাশ প্রধান নির্বাহী কামাল কাদীর বলেন, “ব্যাংকিং সেবা সবার কাছে পৌঁছে দিতে যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাস্ট ব্যাংকের সঙ্গে এই সহযোগিতা গ্রাহকের আর্থিক লেনদেনকে সহজ করার পাশাপাশি ডিজিটাল ইকোসিস্টেমকেও শক্তিশালী করবে।”

Read Previous

শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুতে আরও সময় লাগছে

Read Next

ট্রাম্পকে আশ্বাস শি জিনপিংয়ের: প্রেসিডেন্ট থাকাকালে তাইওয়ান আক্রমণ নয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular