টাইফয়েড টিকাদান কর্মসূচি এক মাস পিছিয়ে, শুরু ১২ অক্টোবর

পর্যটন সংবাদ ডেস্ক: দেশজুড়ে শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি এক মাসেরও বেশি দেরিতে শুরু হতে যাচ্ছে। আগের ঘোষণা অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে এ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে প্রস্তুতি নিতে না পারায় তারিখ পিছিয়ে ১২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ব্যবস্থাপক ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্য সহকারীরা মাঠে না থাকলে এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করা যায় না। তাই সময়মতো প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হয়নি।

নতুন সময়সূচি অনুযায়ী টিকা কার্যক্রম চলবে মোট ১৮ কর্মদিবস। প্রথম ১০ দিন দেশের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপরের আট দিন স্কুলে না যাওয়া বা অনুপস্থিত শিশুদের টিকাদান কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে। নিবন্ধনের নিয়ম আগের মতোই বহাল থাকবে। জন্ম নিবন্ধন ছাড়াও অভিভাবকের মোবাইল নম্বর দিয়েও অনলাইনে নিবন্ধন করা যাবে।

উল্লেখ্য, স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে পদোন্নতি, বেতনস্কেল উন্নয়ন ও চাকরির স্থায়িত্ব নিয়ে আন্দোলন চালাচ্ছেন। এতে মাঠপর্যায়ের বিভিন্ন সরকারি টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্মকর্তাদের মতে, তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো ছাড়া জাতীয় পর্যায়ের এ ধরনের বড় উদ্যোগ সফল করা সম্ভব নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, টাইফয়েড স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াজনিত জ্বর, যা দূষিত খাদ্য ও পানির মাধ্যমে দ্রুত ছড়ায়। শিশুদের ক্ষেত্রে এ রোগ জটিল আকার ধারণ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কর্মসূচি কিছুটা পিছোলেও নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে বাস্তবায়ন হলে শিশুস্বাস্থ্যের ঝুঁকি অনেকটাই কমবে।

Read Previous

এয়ার কানাডার ফ্লাইট অ্যাটেনডেন্টদের ধর্মঘটে বিশ্বজুড়ে যাত্রী ভোগান্তি

Read Next

আগামী সপ্তাহে দেশে বৃষ্টিপাত বাড়ার আভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular