১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালাওয়ারে স্কুলের ছাদ ধসে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৪ শিশুসহ আহত বহু

পর্যটন সংবাদ ডেস্ক: ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। জেলার মনোহর থানা এলাকার পিপলোদির একটি সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাদ আচমকাই ধসে পড়ে, ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে চারজন শিশু এবং আহত হয় আরও ১৭ জন।

শুক্রবার (২৫ জুলাই) সকালে পাঠদানের সময় এই দুর্ঘটনা ঘটে। স্কুল ভবনের পুরনো ছাদ হঠাৎ ভেঙে পড়ায়, ক্লাসরুমে থাকা শিক্ষার্থীরা মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তখন ক্লাসরুমে প্রায় ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল, যার মধ্যে অন্তত ২৫ জন চাপা পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের মধ্যে দশজন শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঝালাওয়ারের হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালাওয়ারের পুলিশ কর্মকর্তা অমিত কুমার নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এই মর্মান্তিক ঘটনায় রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রশাসন জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই ধরণের দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে—সেই আশাই করছে গোটা দেশ।

Read Previous

ডলার বাজারে কৌশল বদল: নিলামে বাংলাদেশ ব্যাংকের ডলার সংগ্রহ, বাজারে প্রভাব পড়তে শুরু

Read Next

নিঝুমদ্বীপে জোয়ারের পানি, পর্যটন বন্ধ! হুমকিতে হরিণসহ বন্যপ্রাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular