১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে জাকসু ও হল সংসদ নির্বাচনের বিজয়ীদের তালিকা প্রকাশ

পর্যটন সংবাদ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ শুরু করে।

ঘোষণার শুরুতে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রীতিলতা হলের রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান, সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম ও কমিশনার লুৎফুল এলাহীসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা উপস্থিত থেকে ফল ঘোষণা করেন।

হল সংসদ নির্বাচনের ফলাফল

  • আল বেরুনী হল: ভিপি রিফাত আহমেদ শাকিল, জিএস মুনতাসির বিল্লাহ খান, এজিএস সাদমান হাসান খান
  • নওয়াব ফয়জুন্নেসা হল: ভিপি বুবলি আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), জিএস সুমাইয়া খানম
  • জাহানারা ইমাম হল: ভিপি মাহমুদা খাতুন, জিএস রিজওয়ানা বুশরা
  • ১০ নং ছাত্র হল: ভিপি আসিফ মিয়া, জিএস মেহেদী হাসান
  • ১৫ নং ছাত্রী হল: ভিপি শারমিন রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), জিএস মেহনাজ মোহনা
  • শহীদ সালাম-বরকত হল: ভিপি মারুফ হোসেন, জিএস মাসুদ রানা
  • সুফিয়া কামাল হল: ভিপি জান্নাতুল নাইম জেরিন, জিএস রুবিনা জাহান
  • মওলানা ভাসানী হল: ভিপি আব্দুল হাই স্বপন, জিএস হৃদয় পোদ্দার
  • মীর মশাররফ হল: ভিপি খালেদ জুবায়ের, জিএস শাহরিয়ার নাজিম হৃদয়
  • তারামন বিবি হল: ভিপি ফারজানা আক্তার ঊর্মি, জিএস প্রিয়াঙ্কা কর্মকার
  • কামাল উদ্দিন হল: ভিপি রায়হান কবির, জিএস আবরার শাহরিয়ার
  • রোকেয়া হল: ভিপি তাফমিম খানম, জিএস নাবিলা মাহজাবিন
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল: ভিপি রাকিবুল ইসলাম, জিএস আলী আহমেদ
  • ২১ নং ছাত্র হল: ভিপি শিহাব, জিএস অলি উল্লাহ
  • রফিক জব্বার হল: ভিপি মেহেদী হাসান, জিএস শরিফুল ইসলাম
  • তাজউদ্দীন আহমেদ হল: ভিপি মো. সিফাত উল্লাহ, জিএস মাহমুদুল হাসান সাকিব
  • বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল: ভিপি অনিক কুমার বণিক, জিএস মাহমুদুল হাসান ইমন
  • বেগম খালেদা জিয়া হল: ভিপি ফারহানা রহমান, জিএস ফাতেমা তুজ জোহরা
  • ১৩ নং ছাত্রী হল: ভিপি মাহদাতুন হাসান, জিএস মহসিনা তুবা

ভোটগ্রহণ ও অংশগ্রহণ

গত ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে এনে গণনা শুরু হয়। প্রায় ৪৮ ঘণ্টা পর ঘোষণা করা হচ্ছে চূড়ান্ত ফলাফল।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী।

জাকসুর ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। মোট ৮টি প্যানেল এ নির্বাচনে অংশ নেয়, যেখানে বামপন্থি, ডানপন্থি, ছাত্রদল-শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা ছিলেন।

Read Previous

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু

Read Next

চলে গেলেন লোকসংগীতের বরেণ্যশিল্পী ফরিদা পারভীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular