জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে, রিমান্ড শুনানি পরে

পর্যটন সংবাদ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১১ জুলাই) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, দুদক তাঁর তিন দিনের রিমান্ড আবেদন করলে আসামিপক্ষ তা বাতিলের আবেদন জানায়। বিচারক রিমান্ড শুনানির জন্য পরবর্তী দিন নির্ধারণ করে বারকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ও ড. আবুল বারকাতসহ সংশ্লিষ্টরা এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানের নামে অনৈতিক উপায়ে এই বিপুল পরিমাণ ঋণ অনুমোদন ও আত্মসাতে জড়িত ছিলেন।

দুদক জানায়, পুরো ঘটনার পেছনে ছিল জাল কাগজপত্র, অবৈধ সুপারিশ ও প্রভাব খাটানোর নানান কৌশল। দেশের অন্যতম অর্থনৈতিক চিন্তাবিদ হিসেবে পরিচিত অধ্যাপক বারকাতের এই গ্রেপ্তারে সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে দুদক।

Read Previous

নারী বিশ্বকাপ স্বপ্নে পা ফেলেছে বাংলাদেশ, প্রস্তুতি নিয়ে ব্যস্ত বাফুফে

Read Next

ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা আতঙ্ক, উড়োজাহাজে তল্লাশি ও ফ্লাইট স্থগিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular