ছুটি শেষে শুরু ট্রেন চলাচল , নিরব কমলাপুর

ঈদের একদিনের ছুটির পর ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটছে ট্রেন। মঙ্গলবার (১ এপ্রিল) শুধু আন্তঃনগর ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে । একই সঙ্গে শুরু হয়েছে ঈদের ফিরতি ট্রেন যাত্রা।

ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে নেই কোন যাত্রীদের চাপ। বেশির ভাগ ফাঁকা আসন নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে আন্তঃনগর ট্রেনগুলো। এদিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনগুলোতে কিছুটা ভিড় থাকার সম্ভাবনা থাকতে পারে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।

 

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার শাহাদাত পর্যটন সংবাদকে বলেন, ‘ এই ঈদে ছুটি ছিল একদিন । আজ সকাল থেকে আবার শুরু হয়েছে ট্রেন চলাচল। রাজশাহীগামী ধুমকেতূ এক্সপ্রেস ভোর ৬টায় ছেড়ে গেছে। সকাল সোয়া ৭টায় এগারো সিন্ধুর প্রভাতী, সাড়ে ৭টায় তিস্তা এক্সপ্রেস, সকাল পৌনে ৮টায় মহানগর প্রভাতীসহ বেশ কয়েকটি ট্রেন ছেড়েছে কমলাপুর ।’

তিনি বলেন, ‘ট্রেনগুলোতে যাত্রী খুব কম। চলতি সপ্তাহে ঢাকা থেকে মানুষ কম বাইরের গন্তব্যে যাবে। ভিড় বাড়বে ফিরতি ট্রেনগুলোতে। সেভাবে প্রস্তুতি নিয়ে ঢাকা থেকে সঠিক সময়ে আন্তঃনগর ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, যেন দেশের বিভিন্ন স্টেশন থেকে নির্ধারিত সময়ে ট্রেনগুলো আবার ঢাকায় ফিরতে পারে। এটা করতে পারলে ফিরতি যাত্রাও স্বস্তিদায়ক হবে।’

এদিকে, ঈদের পরদিন কমলাপুর স্টেশন ঘুরে সুনসান পরিবেশ দেখা গেছে। স্টেশনে কাজ করা কুলি ও শ্রমিকরা ছাড়া যাত্রীর দেখা নেই। মাঝে মাঝে দু-একজন স্টেশনে প্রবেশ করছেন।

আজ যারা ভ্রমণ করছেন, তাদের বেশির ভাগ আবার আগে টিকিট কাটেননি। ট্রেন ছাড়ার আগমুহূর্তে কাউন্টার থেকে দাঁড়িয়ে টিকিট কিনে নিচ্ছেন।

Read Previous

ঈদে পর্যটকদের প্রকৃতির মাঝে রেখেছে মারমেইড

Read Next

ঈদের দ্বিতীয় দিনে পরিপূর্ণ রাজধানীর পর্যটনকেন্দ্রগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular