ঈদের দ্বিতীয় দিনে পরিপূর্ণ রাজধানীর পর্যটনকেন্দ্রগুলো

ঈদের দ্বিতীয় দিনেও ভিড় দেখা যাচ্ছে রাজধানীর সকল পর্যটনকেন্দ্রগুলোতে। পরিবার-বন্ধুবান্ধব নিয়ে অনেকেই ছুটে যাচ্ছেন হাতিরঝিল সহ রাজধানীর বিভিন্ন পার্ক ও পর্যটন কেন্দ্রে।

মঙ্গলবার (১ এপ্রিল) রাজধানীর হাতিরঝিল সহ বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বেলা হওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই-বোন ও নিকট আত্নীয় নিয়ে ঢাকার মিরপুরের চিড়িয়াখানা সহ বিভিন্ন স্থানে ঘুরতে বেরিয়েছেন অনেকে। এদিকে হাতিরঝিলে ভ্রমণপ্রিয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে আসা মুহাম্মদ সারোয়ার পর্যটন সংবাদকে বলেন, সারাবছর ঢাকা শহর জ্যামে ভরা থাকে। ঈদের কয়েকটি দিন রাস্তাঘাট ফ্রি থাকে। তাই স্ত্রীকে সাথে নিয়ে বের হলাম। আমার বাসা এখান থেকে বেশি দূরে না হওয়ায় এখানে মাঝে মাঝেই আসা হয় এবং প্রাকৃতিক পরিবেশ দেখে ভালোই লাগছে।

এদিকে আনোয়ারুল সাদেক নামের এক দর্শনার্থী বলেন, ঈদের কয়েকদিন ঘুরাফেরার মধ্যে থাকবো আর সেই ধারাবাহিকতায় আমার ছোট ছেলেকে নিয়ে চিড়িয়াখানায় এলাম বিভিন্ন বন্যপ্রানীর সাথে পরিচয় করিয়ে দিতে, এর ফলে একদিকে তারা বিনোদন পাবে অন্যদিকে কিছু জ্ঞান আহরন করতে পারবে আর এখানে পরিবেশটা বেশ শান্ত-ঠান্ডা। তাছাড়া এই ঈদে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালোই মনে হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতির খবর পাইনি।

দেশের বিভিন্ন প্রান্তে যারা ছুটে যেতে পারেনি তারা ঢাকার আশেপাশের খোলামেলা প্রাকৃতিক মনোরম পরিবেশে ঘুরে বেরাচ্ছে আপন মনে।

Read Previous

ছুটি শেষে শুরু ট্রেন চলাচল , নিরব কমলাপুর

Read Next

কুয়াকাটায় পর্যটকদের অসন্তোষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular